দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর মহিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন -লতাচাপলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান রিয়াজ (৫০), ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জামাল হাওলাদার (৫৬) এবং একই ওয়ার্ড যুবলীগের সক্রিয় সদস্য মো. মজিবর হাওলাদার (৫২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের খাজুরা এলাকার ১ নম্বর ওয়ার্ডে নজরুল ফকিরের বাড়ির সামনে কাঁচা বেড়িবাঁধ সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে মশাল মিছিল করেন। এ ঘটনায় ২১ সেপ্টেম্বর মহিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় এজাহারনামীয় ১৫ জনসহ অজ্ঞাতনামা ৪৫ থেকে ৫০ জনকে আসামি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মহিপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করেন।
মহিপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) শামীম হাওলাদার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কে